AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৩ পিএম, ৩০ মে, ২০২৬

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ থেকেই তাদের রাজনৈতিক পথচলা শুরু হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করাই তাদের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।

শনিবার (৩০ মে) রাজধানীর নয়াপল্টনে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,“আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।”

তিনি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে যাত্রাবাড়ীতে আয়োজিত আরেকটি খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে বিএনপি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন,“শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি জোরদার হলে সমাজে বৈষম্য কমবে এবং একটি মানবিক রাষ্ট্র গঠন সহজ হবে।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড ও খিলগাঁও এলাকায় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র বিতরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!