AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৯ পিএম, ৩০ মে, ২০২৬

যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইনোভেশন পার্টি।

১ জানুয়ারি-২০২৩ (রবিবার) রাজধানীর পল্টন বিজয়নগরস্থ ট্যাপা কমপ্লেক্সের নবম তলার অডিটোরিয়ামে বিকাল ৫টায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছিলো।

তখন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন ধারার নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে মোঃ ইসমাইল হোসেনকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আরাফাত হিমেলকে মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন উজ্জ্বল মোল্লা, রাজোন শেখ, ইয়াসমিন, মোঃ মামুন শেখ, মকিত শেখ, নাইম, মিরাজ এবং বর্ষা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ইনোভেশন পার্টি একটি আধুনিক, গণমুখী ও উদ্ভাবনী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের মানুষের প্রত্যাশা ও সম্ভাবনাকে সামনে নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে দলটি এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ ইনোভেশন পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করে "বাংলাদেশ ইনোভেশন পার্টি"।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!