বিএনপিকে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। তারা বলছে, সংঘাত এড়াতে দলটির উচিত হবে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার এগিয়ে নেওয়া।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইসিজির ওয়েবসাইটে প্রকাশিত `বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে` শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে নতুন সরকারের প্রতি জনরায় থাকলেও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই সনদের নয়টি গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিএনপির দ্বিমত ছিল, যা ভবিষ্যতে আন্দোলনের বড় ইস্যু হতে পারে। এছাড়া, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি।
একইসঙ্গে, সংস্কারে ব্যর্থ হলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব ও ভারতের ভূমিকা নিয়েও আলোকপাত করা হয়।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

