AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করল ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৭ পিএম, ২৩ এপ্রিল, ২০২৬

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর অন্তত তিন বছর না পেরোলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। মনিরা শারমিনের ক্ষেত্রে এই শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে, বুধবার (২২ এপ্রিল) বাছাইয়ের সময় তার প্রার্থিতা স্থগিত রাখা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ১১ দলীয় জোট ১৩টি মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে একটি বাতিল হয়েছে। তিনি আরও জানান, ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। আপিল শুনানি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

 

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!