AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘হামে আইসিইউর অস্তিত্ব নেই, হাসপাতাল যেন বাজার’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৪ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

‘হামে আইসিইউর অস্তিত্ব নেই, হাসপাতাল যেন বাজার’

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগী বেশি এবং হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো অস্তিত্ব নেই।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে ‘নাজেহাল’ উল্লেখ করে জামায়াতের আমির বলেন, পুরো স্বাস্থ্যখাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। হাসপাতালগুলোকে এখন হাসপাতাল না বলে ‘বাজার’ বলা যেতে পারে। এগুলো যেন ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারের অনেক পরিকল্পনা কেবল কিতাবে ও খাতায় আছে, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।

হামের ভয়াবহতা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে সংসদে কথা বলবেন জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, জরুরি অবস্থা কখনও নোটিশ দিয়ে আসে না। কিন্তু সংসদে সরকারি দলের কথার ভাবে মনে হয় দেশে কোনো সমস্যাই নাই। আমরা দেশের হামের অবস্থা দেখতে এসেছি এবং এ নিয়ে সংসদে সোচ্চার হবো।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে গবেষণার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা খাতে রিসার্চের কোনো ব্যবস্থা নেই। সরকারে না থেকেও আমরা জনকল্যাণের চিন্তা করি। জনস্বার্থ ও জনকল্যাণ নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। সরকারকে জনগণের ট্যাক্সের হিসাব অনুযায়ী কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শুধু সরকারি ফান্ডের আশায় বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের জন্য কাজ করা সম্ভব এবং জামায়াত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন শিশুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!