জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং তারা সংস্কারের পরিবর্তে সংবিধানে সীমিত পরিবর্তনের দিকে ঝুঁকছে। বর্তমান পরিস্থিতিতে রাজপথের আন্দোলনই তাদের প্রধান কর্মপন্থা বলেও উল্লেখ করেন তিনি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

