AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
তারেক রহমান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো

রাজধানীতে ভোটগ্রহণ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয়, তাহলে তার দল অবশ্যই নির্বাচনের ফলাফল মেনে নেবে। তবে ভোট প্রক্রিয়ায় অনিয়ম, বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ফল গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। ভোট দেওয়া শেষে তিনি রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং পরে গুলশানে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান বলেন, নির্বাচন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি থাকার কথা নয়। সব রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তবে নির্বাচনকে ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভোটার বিভ্রান্তির চেষ্টা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক সাধারণ জনগণ। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে ভোটের সংখ্যা বাড়বে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনার প্রভাব নির্বাচন ফলাফলে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিষয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হবে। এসব ঘটনা কোনোভাবেই ইতিবাচক নয় এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

ভোটের ফল গণনায় বিলম্বের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ফল প্রকাশে দেরি হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। জনগণ দ্রুত ফল জানতে চায় এবং নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!