AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উৎসবমুখর পরিবেশ, ভোটকেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

উৎসবমুখর পরিবেশ, ভোটকেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমি শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। ভোটারদের প্রতি আহ্বান জানাবো—ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিন।”

এ সময় তিনি সেনাবাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকার গঠনের লক্ষ্যেই আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের বিশ্বাস, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।”

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দেশের মানুষ যদি নির্বাচনকে সুষ্ঠু বলে মনে করে এবং নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে ফলাফল যাই হোক না কেন, আমরা তা মেনে নেব।”

উল্লেখ্য, ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মাঠে রয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। নির্বাচনের দিন ভোটারদের ভোটাধিকার প্রয়োগই নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত ফলাফল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!