AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে ওই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।”

দলীয় সূত্র জানায়, এ ধরনের বক্তব্য বিএনপির ঘোষিত রাজনৈতিক অবস্থান ও গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থী হওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!