AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিকেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৫ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আজ বিকেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার উন্মোচন করবেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি, জুলাই সনদ এবং নতুন ভোটার ও তরুণ সমাজের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক সেবাকে ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।

এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সংরক্ষণ এবং দুর্নীতিবিরোধী কাঠামো জোরদারের বিষয়ে একাধিক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপির দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা তুলে ধরা হবে।

ইশতেহারে আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় এবং কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও উল্লেখ থাকার কথা রয়েছে।

দলীয়ভাবে জানানো হয়েছে, জমকালো এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!