AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবিরাম প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত জাপার প্রার্থী


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৭:৫৩ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

অবিরাম প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত জাপার প্রার্থী

ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের মনজয়ের পাশাপাশি বিজয় নিশ্চিত করতে অবিরাম প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৫ আসনে (ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী আংশিক) জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ।

বুধবার বিকাল সাড়ে ৩টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার, ডেমরা বাজার, বামৈল, বড় ভাঙ্গা, টেংরা আমতলা, সারুলিয়া বাজার, ডগাইর, কোনাপাড়া এলাকায় দিনভর গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এদিন ভোটার ও এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী। একজন সৎ-আর্দশবান রাজনীতিক ব্যক্তি হিসেবে ভোটার ও এলাকাবাসী সানন্দে তাকে গ্রহন করেছেন। 
জাতীয় পাটির প্রার্থী মাঠে গণসংযোগে নামায় ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। গত ২২ জানুয়ারি থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ করলেও দুইদিন পর মাঠে নামেন আব্দুস সবুর আসুদ। এবার কাগজের পোস্টার না থাকায় তিনি ডিজিটাল প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আর উঠান বৈঠক থেকে শুরু করে সভা-সমাবেশে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকা একসময় অবহেলিত ছিল। ওই সময় প্রতি বছরই জলাবদ্ধতায় নানা কষ্টে মানুষ জীবন-যাপন করেছেন।

ডেমরা-যাত্রাবাড়ি এলাকার মানুষের কষ্টলাগবে জাতীয় পাটির প্রয়াত চেয়ারম্যান  এরশাদ এর উদ্যোগে ডিএনডি বাঁধ, বিদ্যুৎ-গ্যাস এবং শিল্প কারখানা চালু করা হয়। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!