AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ অভিযোগকে ‘হাইপার প্রোপাগান্ডা’ আখ্যা দেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

এ সময় তিনি বলেন, ওয়ান-ইলেভেন ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অকালেই মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও আচরণবিধি অনুসরণ করেই তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা ও গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!