কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপি থাকার অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না— সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
আপিল শুনানি শেষে কমিশন অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

