AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ফিরে আসবে—এই আশায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ১০ দলীয় জোট। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জুবায়ের বলেন, ‘১১ দলীয় সমঝোতার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্ধারিত আসনগুলো এখনো ফাঁকা রাখা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জোটের ১০ দল।’

তিনি আরও জানান, যদি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না ফেরে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইসলামী আন্দোলন যদি না আসে, তাহলে ওই আসনগুলোতে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দায়িত্ব থাকবে লিঁয়াজো কমিটির ওপর।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সাংগঠনিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই জামায়াতের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠকে বসে।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১০ দলের শীর্ষ নেতারা জানান, তারা ২৫৩টি আসনে প্রার্থী দেবেন এবং ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!