AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাতে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৩ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

১১ দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাতে

১১ দলীয় ইসলামী জোট ভাঙছে না বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। তারা জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে জোটের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আজ বৃহস্পতিবার রাত ৮টায় দেওয়া হবে।

এর আগে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামি আন্দোলনকে ছাড়া ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে নেতারা জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতার সিদ্ধান্ত জানানো হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জোটের ভেতরে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি জানান, আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রাতেই প্রকাশ করা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দল একসঙ্গে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদী। তার ভাষ্য অনুযায়ী, রাতের সংবাদ সম্মেলনেই পূর্ণাঙ্গ আসন তালিকা ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এটি কেবল আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সে কারণেই আলোচনায় সময় লাগছে। তিনি আশা প্রকাশ করেন, মতভিন্নতা থাকা সত্ত্বেও জোটের সব দল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাবে।

রাতের ঘোষণার দিকেই এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!