AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৫ এএম, ১২ জানুয়ারি, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)। বৈঠকটি পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই মত দেন, দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!