AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪১ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পূর্বঘোষিত সফর আপাতত স্থগিত করেছে বিএনপি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা বিশেষ নির্দেশনার পর দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গণআন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। তবে জাতীয় নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তারেক রহমানের।

বিশেষ করে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও প্রস্তুতি দেখা গিয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ও সময়সূচি জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!