ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশী রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণীয় থাকবে।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এসে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং হাইকমিশনের সংরক্ষিত শোক বইতে বার্তা লিখেন। বার্তায় রাজনাথ সিং আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং কূটনৈতিক ভূমিকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দৃঢ় ও ফলপ্রসূ করতে বিশেষ অবদান রেখেছে।
বাংলাদেশ হাইকমিশনে পৌঁছানোর পর রাজনাথ সিংকে স্বাগত জানান নিযুক্ত হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ।
এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি হাইকমিশনে উপস্থিত ছিলেন। সেই সফরটি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছিল এবং ভারত-বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক সহযোগিতার দৃঢ়তার প্রতিফলন হিসেবে দেখা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

