AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই এখানে নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ মিরপুর রোড ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ যাওয়ার ক্ষেত্রে গাড়ি না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথ হিসেবে খামারবাড়ি ও বিজয় সরণি এলাকা খোলা রাখা হয়েছে, যাতে মানুষ জানাজায় অংশ নিতে পারবে।

সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জানাজায় উপস্থিত হচ্ছেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ হাতে দলীয় বা কালো পতাকা নিয়ে এসেছেন।

চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম জানান, “আমাদের নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে আমরা চট্টগ্রাম থেকে এসেছি। তার জীবন ছিল সংগ্রামের প্রতীক। মৃত্যুর মুখেও তিনি আপস করেননি। আমরা গর্বিত, আমরা খালেদা জিয়ার অনুসারী। আজ তার রুহের মাগফেরাত কামনা করছি।”

যশোর থেকে আসা কবির খান বলেন, “আজ লাখ লাখ নেতাকর্মী এখানে এসেছেন। বেগম জিয়া মানুষের মনে অমর। তিনি চিরকাল আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!