AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪২ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন  ডা. তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, খিলগাঁওয়ে বেড়ে ওঠা একজন নাগরিক হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করার স্বপ্ন দীর্ঘদিনের। সংসদ সদস্য হয়ে দেশসেবার ভাবনা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো দল বা জোটের প্রতিনিধিত্ব না করে তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নিতে চান।

তিনি জানান, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছেন, সেটি বাস্তবায়নের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার পক্ষে কোনো দলীয় অবকাঠামো বা সংগঠিত কর্মীবাহিনী থাকবে না। এ অবস্থায় এলাকাবাসীর সমর্থন ও অংশগ্রহণই হবে তার প্রধান শক্তি। সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকারের পক্ষে ভোটারদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচন বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন বলে জানান ডা. জারা। আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করে যারা নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পরিস্থিতি পরিবর্তনের কারণে কেউ অর্থ ফেরত নিতে চাইলে নির্ধারিত ফর্ম ও ট্রানজেকশন আইডি যাচাইয়ের মাধ্যমে সেই অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান ডা. তাসনিম জারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!