AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবরস্থানে পৌঁছে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর রওনা হয়।

তার আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

এদিকে কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই ধাপে ব্যারিকেড বসানো হয়। পাশাপাশি শাহবাগ দিকেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয় এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!