AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে: নুর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫১ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। নুর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থিরা আগে বলত, আমরা এ দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নুর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নূরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন।

নুর বলেন, এভাবে মব করে সারাবিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে, তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা। যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

Link copied!