বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানী ছেড়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমানের পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
এর আগে চলতি মাসের ৫ ডিসেম্বর তিনি দেশে আসেন। ঢাকায় পৌঁছানোর পরপরই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসা কার্যক্রমে সহায়তা ও পাশে থাকার জন্য লন্ডন থেকে দেশে এসেছিলেন ডা. জুবাইদা রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

