AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন স্বাধীনতা অর্জনে বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৯ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৪

নতুন স্বাধীনতা অর্জনে বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে : মির্জা ফখরুল

২০২৪ সালে বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করেছে তার জন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ৭০০ বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে। ২ হাজারের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই গণতান্ত্রিক সংগ্রামের জন্য।

রোববার (১ সেপ্টেম্বর) দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকের দিনটি জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়ে আদায় করছি। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই দিনটি মুক্ত ও স্বাধীন পরিবেশে পালন করতে পারছি।  

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে জাতীয়বাদী দল সব সময় নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করি, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ দেবে।

‘আজকে আমরা শপথ নিয়েছি যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠাতা করা ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবো’— যোগ করেন মির্জা ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, সাইফুল আলম নীরব প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!