AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজানের বৃষ্টিতে বাড়ছে পানি, সুরমা বিপৎসীমার কাছাকাছি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৫:২০ পিএম, ২৩ জুলাই, ২০২৬

উজানের বৃষ্টিতে বাড়ছে পানি, সুরমা বিপৎসীমার কাছাকাছি

টানা কয়েক দিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে। তবে এখনো জেলার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

এর মধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সেখানে নদীর পানি বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রয়েছে ৭ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৬০ মিটার, যা বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার মধ্যে বর্তমানে এই পয়েন্টটিকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে পাউবো।

এদিকে, লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির উচ্চতা ৬ দশমিক ৮৯ মিটার, যা বিপৎসীমার ১ দশমিক ১৬ মিটার নিচে রয়েছে। এ এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দিরাই পয়েন্টে নদীর পানির উচ্চতা ৬ দশমিক ০৭ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনে পানির উচ্চতা নিয়মিত পর্যবেক্ষণ করা হলেও ওই দুই স্থানের জন্য এখনো আনুষ্ঠানিক বিপৎসীমা নির্ধারণ করা হয়নি। তাই এসব স্টেশনের পানির অবস্থান বিপৎসীমার সঙ্গে তুলনা করা সম্ভব হয়নি।

পাউবোর কর্মকর্তারা জানান, জেলার সব প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে ভারতের উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রস্তুত থাকার পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!