AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৫ পিএম, ৭ জুন, ২০২৬

লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। পৃথক ২ ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

শনিবার (৬ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহত সেনাদের মধ্যে একজনের নাম ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সী সেনা কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় তিনি  আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু নিশ্চিত হয়।

অন্যদিকে, ৫ জুন সম্পূর্ণ আলাদা একটি ঘটনায় সার্জেন্ট ওহাদ ইয়ারি নামে ২১ বছর বয়সী আরেক সেনা নিহত হন।

তিনি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে তিনি প্রতিপক্ষের সরাসরি হামলায় নাকি নিজেদের মধ্যকার কোনো দুর্ঘটনাজনিত গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী প্রাথমিকভাবে দাবি করেছে, ওহাদ ইয়ারি দুর্ঘটনাজনিত গোলাগুলিতে মারা গেছেন। তিনি ঠিক কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইডিএফ।

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথের আক্রমণ অব্যাহত রেখেছে, ঠিক তখনই এই ২ সেনার মৃত্যুর ঘটনা ঘটল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শুধুমাত্র গতকালই তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর দেড় শতাধিক সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলার জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!