AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাশ্মির অভিযানে মর্মান্তিক পরিণতি ভারতীয় লেফটেন্যান্টের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৩ এএম, ৭ জুন, ২০২৬

কাশ্মির অভিযানে মর্মান্তিক পরিণতি ভারতীয় লেফটেন্যান্টের

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায়  অভিযানের সময় গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী বর্তমানে ওই অঞ্চলে ‘অপারেশন শেরওয়ালি’ নামে একটি অভিযান পরিচালনা করছে। শনিবার ছিল অভিযানের ১৬তম দিন। এর মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট বীরশ্বের গোস্বামী। জানা গেছে, তিনি একটি উঁচু পাহাড়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার পা পিছলে যায় এবং তিনি পাশের গভীর খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে উদ্ধারকারী দল কাজ করে। কিন্তু গুরুতর আহত হওয়া বীরশ্বের গোস্বামী এরমধ্যেই মৃত্যুবরণ করেন।

তিনি দেশটির সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসে মোতায়েন ছিলেন। তার মৃত্যুরে এই কর্পসটি শোক জানিয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তারা লিখেছে, “প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড় আর দুর্গম অঞ্চলে অপারেশনাল দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী অকাল মৃত্যুবরণ করেছেন। দেশের জন্য তার এই সর্বোচ্চ আত্মত্যাগে হোয়াইট নাইট কর্পস এবং এর সকল পদমর্যাদার সেনা কর্মকর্তা গভীর শোক প্রকাশ করছেন।”

তার মরদেহ আজ রোববার জম্মুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে আসা হবে। সেখানে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন সহকর্মীরা।

মে মাসের শেষ দিকে জম্মু ও কাশ্মিরের রাজৌরির গভীর বনাঞ্চল দোরিমাল-গম্ভির মুঘালান বেল্টে এ অভিযান শুরু করা হয়। ভারতীয় নিরাপত্তাবাহিনীর সন্দেহ এই গহীন বনে দুই থেকে তিনজন পাকিস্তানি সশস্ত্র যোদ্ধা অবস্থান করছেন। তাদের আটক বা হত্যা করতে এ অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় গোয়েন্দাদের ধারণা ওই দুই তিনজনের মধ্যে ফুজি নামে এক শীর্ষ কমান্ডারও আছেন। সূত্র: এনডিটিভি

 

একুশে সংবাদ/ওজি

Link copied!