AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি যেখানে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৪ পিএম, ৯ মে, ২০২৬

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি যেখানে

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে অনুভূত এই কম্পনে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল নিয়ে সামান্য ভিন্নতা থাকলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এটি বেশ ভালোভাবেই টের পেয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.৫। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই মাত্রা ৪.৪ বলে উল্লেখ করেছে। বিকেল ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) এই ভূ-কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল তুলনামূলক কম, যার ফলে সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, যা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রভাব ফেলেছে। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গা থেকে স্থানীয়রা মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি টের পাওয়ার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পোস্ট করে অভিজ্ঞতার কথা জানান। বিশেষত উত্তরবঙ্গের বাসিন্দারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন।

অনেক জায়গায় বহুতল ভবন থেকে বাসিন্দারা দ্রুত খোলা জায়গায় নেমে আসেন। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!