AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে শিলাবৃষ্টিসহ ঝড় হতে পারে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৭ এএম, ১৭ এপ্রিল, ২০২৬

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে শিলাবৃষ্টিসহ ঝড় হতে পারে

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। সেই সঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। 

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়।

দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শনিবার (১৮ এপ্রিল) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তিনি আরও জানান, শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (১৯ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ দুই দিনেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার তা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের দু-এক এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

একুশে সংবাদ/এসআর

Link copied!