অন্তর্বর্তী সরকারের সময় দেশে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসের ঘটনাগুলো ভীষণভাবে প্রশ্রয় পেয়েছে। এর ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।
“কোনো অবস্থাতেই গণপিটুনি মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক, শাস্তি দেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়,”—বলেন তিনি।
ডা. জাহেদ সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

