AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০০ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসের দরবার হলে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। পরবর্তী শাসনামলে নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীকে বিতর্কিত করারও চেষ্টা হয়েছে।”

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের আমলে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনো পরাজিত করা যাবে না।”

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্যের কথাও উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের সময়ই এ খাতে সেনাবাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শুধু সেনাবাহিনী নয়—দেশের প্রতিটি খাতের উন্নয়ন ও সংস্কারই সরকারের লক্ষ্য। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!