AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৬ এএম, ৩১ মার্চ, ২০২৬

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর ঘটনা ঘটেছে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার।

সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে হানজালা লেখেন, নামাজ শেষে তিনি দেখতে পান তার জুতা নেই, বরং সেখানে অন্য একটি জুতা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতাটি রেখে গেছেন।

এ ঘটনাকে ‘মজার’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, জীবনের এমন ছোট ছোট অদ্ভুত ঘটনাও আনন্দের অংশ।

একইসঙ্গে যার কাছে তার জুতা চলে গেছে, তাকে তা ফেরত দেওয়ার অনুরোধ জানান এমপি হানজালা। তিনি বলেন, বিনিময়ে পাওয়া জুতাটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!