AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৩ পিএম, ২৯ মার্চ, ২০২৬

গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর সিদ্ধান্ত

সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, গণপরিবহনে জিপিএস স্থাপন করা হলে যানবাহনের গতি ও অবস্থান সহজে পর্যবেক্ষণ করা যাবে। বিশেষ করে মহাসড়কে কোনো যানবাহন ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে চললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে গেলেও সার্বিকভাবে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। তবে কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

দুর্ঘটনার দায় প্রসঙ্গে তিনি বলেন, কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী না করে প্রতিটি ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার ব্যাখ্যা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে ওই কোম্পানির রুট পারমিট বাতিলেরও ইঙ্গিত দেন মন্ত্রী।

সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ১৭০ জন বলে সরকারি হিসাব তুলে ধরেন তিনি। তবে ভবিষ্যতে এ সংখ্যা আরও কমিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!