AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪১ এএম, ২৯ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৮ মার্চ) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন বলে রোববার (২৮ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি সিনেট চেম্বারে আয়োজিত বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!