AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ ছুটিতেও যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৫ এএম, ১৭ মার্চ, ২০২৬

ঈদ ছুটিতেও যেসব এলাকায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোতে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় লেনদেনের সময়সূচি নির্ধারণ করবে। এ সংক্রান্ত নির্দেশনা সোমবার (১৬ মার্চ) জারি করে কেন্দ্রীয় ব্যাংক, যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন ব্যতীত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখা যাবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যেই সীমিত পরিসরে ব্যাংকিং সেবা শুরু হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে। এদিনগুলোতে ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আর গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এই সুবিধা দেশের প্রধান শিল্পাঞ্চল—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে কার্যকর থাকবে।

অন্যদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহক লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে যদি ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়, তবে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!