AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩২ পিএম, ১৫ মার্চ, ২০২৬

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এ ঘোষণা দেন।

তিনি জানান, সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ সময় তিনি সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!