AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুেরে এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ



উজিরপুেরে এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ

বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন ইয়াতিমখানা ও মাদ্রাসার মাঝে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলার ৮০টি ইয়াতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে মোট ১৬০ কেজি সৌদি আরবের উপহারের খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক রহমতুল্লাহ বারী, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এ উপহার যেন যথাযথভাবে অসহায়, দুস্থ ও এতিমদের কাছে পৌঁছে যায় সে বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের এতিমখানা ও মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!