AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৫ পিএম, ১০ মার্চ, ২০২৬

জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে, তবে সরকারের অঙ্গীকারে কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে গঠিত জবাবদিহিমূলক সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু কর্মসূচি বাস্তবায়নে সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং পরিবারের সচ্ছলতা বাড়াতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার ফল হিসেবে আজ এই কর্মসূচি বাস্তবায়নের সূচনা হলো, যা তার কাছে ব্যক্তিগতভাবেও একটি আবেগঘন মুহূর্ত।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি জেলার মোট ৩৭ হাজার ৫৬৭ জন নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারী এই সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ সময় তিনি আরও জানান, আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!