AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ মার্চ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ এএম, ৯ মার্চ, ২০২৬

১৬ মার্চ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ মার্চ দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় একটি খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হবে।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি রোববার (৮ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই খাল পুনঃখননের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে ছোট-বড় নদ-নদী ও পরিত্যক্ত জলাশয় খননের উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার খাল পুনঃখননকে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ সহজ হবে এবং কৃষিক্ষেত্রে সেচ সুবিধা বাড়বে।

তিনি বলেন, খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অনেক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

প্রধানমন্ত্রীর আসন্ন দিনাজপুর সফর উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!