AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ৮ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী আটটি জাহাজ।

রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে এসে নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ওই পথ দিয়ে রওনা না হওয়া নতুন জ্বালানিবাহী জাহাজগুলো সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!