AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫০ পিএম, ১ মার্চ, ২০২৬

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায় ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, দুর্যোগকালীন মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ ও স্কুলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশনা দেন তিনি।

রবিবার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, “ঢাকা অত্যন্ত জনবহুল ও অগোছালো শহর। বড় ধরনের ভূমিকম্প ঘটলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে ওঠে। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেন দ্রুত ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি রাখা হয়, যারা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দিতে সক্ষম হবেন।”

দুলু আরও জানান, “ভূমিকম্পের পর মানুষদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে খেলার মাঠ ও স্কুলগুলোকে খোলামেলা এবং নিরাপদ স্থানের হিসেবে চিহ্নিত করার কথা বলেছেন, যাতে দুর্যোগের সময় মানুষদের সেখানে দ্রুত স্থানান্তর করা যায়।”

তিনি জানান, মন্ত্রণালয় ইতিমধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!