ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে জমা দেন। এ বিষয়ে জানালে সাজ্জাত আলী ঢাকা পোস্টেকে বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছি এবং অব্যাহতিপত্র জমা দিয়েছি।”
চুক্তিভিত্তিক হিসেবে বর্তমান ডিএমপি কমিশনারের মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।
সাম্প্রতিক সময়ে পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। পরে, ২৪ ফেব্রুয়ারি সরকারের সিদ্ধান্তে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

