AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ রোধে কাজ করবে ৩ মন্ত্রণালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ রোধে কাজ করবে ৩ মন্ত্রণালয়

গ্যাস লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ বাকিরা বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দগ্ধদের খোঁজখবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, দুর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!