AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২০ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে

ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনে সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তারা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, সিটি করপোরেশনগুলোর মেয়াদ অনুযায়ী পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক জানান, নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা—মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি দীর্ঘদিন কার্যত অচল থাকা সিটি করপোরেশনগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে জনসেবা কার্যক্রম জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এই বিবেচনায় রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে এলজিআরডি মন্ত্রী স্পষ্ট করে জানান, বর্তমানে পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!