AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০১ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

অমর একুশে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ব্যাপক সমাগম দেখা যায়।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের একাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। পাশাপাশি ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজধানীর বিভিন্ন কলেজ, জুলাই ঐক্য, প্রথম আলো বন্ধুসভা ও জুলাই মঞ্চের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!