AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন। সরকার সূত্রে জানানো হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ ভাষণ সম্প্রচার করা হবে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার হবে।

আজ সকালে (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই কর্মসূচিতেও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরে মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে প্রথম দফতরে প্রবেশ করে তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারের অগ্রাধিকার বিষয়, প্রশাসনের সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিতকরণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এদিন প্রধানমন্ত্রীর আগমনে মন্ত্রিপরিষদ ভবনসহ সংশ্লিষ্ট সব বিভাগ নতুন সাজে সজ্জিত ছিল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নজরদারিতে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ৪৯ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!