AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌ‌দি যুবরাজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৮ এএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌ‌দি যুবরাজ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নতুন সরকার গঠনের জন্যও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের ধারাবাহিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৫০ সদস্যের একটি নতুন মন্ত্রিসভা গঠন করে। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!