AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পরদিনই আজ শুক্রবার ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সংবাদ সম্মেলনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত করে আজ গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।

শুক্রবার সকালে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জানান, সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সচিব আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

একনজরে দল ও জোটের প্রাপ্ত আসন সংখ্যা:

  • বিএনপি: ২০৯টি

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি

  • স্বতন্ত্র: ৭টি

  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি

  • গণঅধিকার পরিষদ: ১টি

  • বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি): ১টি

  • গণসংহতি আন্দোলন: ১টি

  • খেলাফত মজলিস: ১টি

 

একুশে সংবাদ/ওজি

Link copied!