AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কমনওয়েলথ প্রতিনিধি দল

সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া এখন পর্যন্ত মসৃণভাবে চলছে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নানা আকুফো আডো বলেন, “যতদূর আমরা দেখেছি, সবকিছুই মসৃণভাবে চলছে। আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত থেকে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া, ভোটার উপস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ ও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক দল বাংলাদেশে অবস্থান করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!