AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪২ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।”

তবে কী পরিস্থিতিতে এবং কার গুলিতে তিনি আহত হয়েছেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থার বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা জোরদার করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!